×

সারাদেশ

ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে বাস খাদে, প্রাণ হারাল ৪ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০২:৩৯ পিএম

ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে বাস খাদে, প্রাণ হারাল ৪ জন

ছবি:সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শশনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামুদ্দিন মোল্লা (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন বাসযাত্রী ও ভ্যান চালক নিহত হয় এবং ১৯ জন আহত হয়। নিহতদের মধ্যে ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া বাকি ৩ জনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App