×

সারাদেশ

নারিকেল খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৮:৫০ পিএম

নারিকেল খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
নারিকেল খাওয়ানোর প্রলোভন দিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক হাবিবুর রহমান । পুলিশ শনিবার ওই ধর্ষককে গ্রেপ্তার করেছে । পৈশাচিক এ ঘটনাটি ঘটেছে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া ফকির পাড়া গ্রামে। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শিশুটি বাড়ির পাশে মাঠে আপন-মনে খেলছিল। এসময় প্রতিবেশী পরিবারের মৃত সায়েদ আলীর পুত্র হাবিবুর নারিকেল খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর তার বাড়ির একটি ঘরে তার উপর পৈশাচিকতা চালায়। এসময় শিশুটি চিৎকার করে কাঁদলে ধর্ষক তাকে বাড়ির বাহির আঙ্গিনায় রেখে সটকে পড়ে। শিশুটির নানী ফরিদা বেগম শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ সময় পরিবারের সবার সামনে শিশুটি হাবিবুরের কুকর্মের বর্ণনা দেয়। তাৎক্ষণিক শিশুটিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। শনিবার দুপুরে পুলিশ বলদিয়া গ্রাম থেকে ধর্ষক হাবিবুরকে গ্রেপ্তার করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App