×

সারাদেশ

শরীয়তপুরের ডামুড্যায় মেয়ের চাচাতো শ্বশুর বাড়িতে বাবা খুন!

Icon

মো. জাকির হোসেন, ডামুড্যা ( শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

শরীয়তপুরের ডামুড্যায় মেয়ের চাচাতো শ্বশুর বাড়িতে বাবা খুন!

ছবি: প্রতীকী

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমি চরভয়রায় মেয়ের চাচাতো শ্বশুর বাড়ির লোকেরা পিটিয়ে হত্যা করেছে নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তিকে। এ ঘটনা জানাজানির পর ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। সরেজমিন জানা যায়, পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে এ হত্যা সংঘটিত হয়। স্বর্ণের চেইন ব্যবহার নিয়ে  কথাকাটাকাটি হয় এবং মহিলাদের মধ্যে চুল টানাটানি হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নুরুল ইসলাম মোল্লা দুধ বিক্রি করতে হাটে যাওয়ার পথে সালাম সরদার, নিজাম সরদার, বেলাল সরদার ও সালাম সরদারের মেয়ে ঘিরে ধরে এবং এসএস পাইপ দিয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ডামুড্যা থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App