×

সারাদেশ

এএসআই অমিত মন্ডলের শিশুপুত্র হত্যা নিয়ে রহস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৪:৪০ পিএম

খুলনার বটিয়াঘাটায় পুলিশের এএসআই এর শিশুপুত্র জশ মন্ডলকে(৫) হত্যা করা হয়েছে। তবে হত্যা নিয়ে রহস্যের জাল সৃষ্টি হয়েছে। হত্যাকারী তার কাকা না মা ? স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত মন্ডল পুলিশ বাহিনীতে ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে চাকুরী করেন। সঙ্গে থাকেন স্ত্রী তনুশ্রী মন্ডল ও একমাত্র পুত্র সন্তান জশ(৫)। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশুপুত্র জশ ফুলতলা গ্রামে রাসপুজায় বেড়াতে আসে। সোমবার সকালে মেয়ের ফোনে এলোমেলো কথা শুনে জোনাকি মহলদার হালিয়া থেকে ছুটে আসেন সকাল ৯টার সময় মেয়ের বাড়িতে। এসময় কন্যাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তনুশ্রীর পুত্র জশকে মৃত্য অবস্থায় দেখতে পায়। এসময় জশ এর কাকা অনুপ মন্ডল পাশে বসে ছিলো। স্থানীয় ওয়ার্ড মেম্বর বিপুল ইজারাদার বলেন সকাল সাড়ে ১০টার দিকে অনুপ শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে আসেলে চিকিৎসক দেখে জানান, আগেই তার মৃত্যু হয়েছে। প্রদীপ মহলদার বলেন, অনুপ মন্ডলসহ তার পরিবারের সদস্যরা আমার নাতী জশকে হত্যা করেছে,তারা আমার কন্যাকেও হত্যা করতে চেয়েছিলো। ইতিপূর্বে অনুপ মন্ডল আমার কন্যাকে একাধিকবার কু-প্রস্তাব ও ঝাপটে ধরেছে,এমনকি হত্যার চেষ্টাও করেছে। বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার এসআই তাওহিদ বলেন, নিহত শিশুটির কাকা অনুপ মন্ডল ও তার মাতা তনুশ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।থানার ওসি রবিউল কবির জানান, শিশুর মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে প্রেরন করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। অন্যদিকে অনুপের পরিবারের অভিযোগ তনুশ্রীর পরকীয়ার বলি শিশু জশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App