×

সারাদেশ

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

Icon

ম. শফিকুল ইসলাম, নেত্রকোনা থেকে

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

ছবি: প্রতীকী

দেশবরেণ্য সাংবাদিক, ঢাকাসহ মফস্বল সাংবাদিকদের নেতা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা শহরের হযরত শাহ সুলতান রোডে খান মিষ্টান্ন ভান্ডার হল রুমে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক দেশ কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থা নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক জালাল চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় সংবাদিক সংস্থা নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব ম. শফিকুল ইসলাম ওই স্মরণসভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন ও প্রধান বক্তা ছিলেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মো. খাইরুল ইসলাম, সহসভাপতি মো. জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মো. কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মো. হাসান সরদার জুয়েল,

সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার ও অর্থ সচিব মো. আবেদ আলী উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা দাবি নিয়ে ও আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ জাতীয় মহাসমাবেশ প্রধান বক্তা কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সারাদেশে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আমরা আছি জনগণের পাশে । তিনি আগামী ২৮ ডিসেম্বর জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য জেলা, উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন বলেন, আমাদের পথগুলো সহজ সুন্দর করতে সাংবাদিকদের সঙ্গে আজীবন আন্দোলন করে ২১ দফা দাবি পেশ করে গেছেন সাংবাদিকতার অগ্রদূত জাসাস প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধরে রাখতে অদম্য ধারায় কাজ করছে জাতীয় সাংবাদিক সংস্থা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার, কেন্দ্রীয় সহকারী সচিব মো. আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মো. কাজী মাহমুদুল হাসান, সহসভাপতি মো. খাইরুল ইসলাম, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, কবি ও সাংবাদিক সৈয়দ, অধ্যক্ষ আব্দুল  জলিল, সাংবাদিক সুলতান আহমেদ প্রমুখ।

স্মরণসভা শেষে সাংবাদিকতার পথিকৃৎ মুহম্মদ আলতাফ হোসেন ও জাসাসের নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি দৈনিক দেশ কণ্ঠস্বর পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক প্রকাশক মো. আনিছুর রহমান আনিসের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App