×

সারাদেশ

সুদের টাকা না পেয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:০৫ পিএম

সুদের টাকা না পেয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যা

নিহত ট্রাক চালক

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় সুদে টাকা না পেয়ে ট্রাক চালক বিল্লাল বিশ্বাসকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা ধার দেয়। বৃহস্পতিবার সকালে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বিল্লালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালু খাঁকে (৫৩) আটক করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App