×

সারাদেশ

নাসিরনগরে হানাদার মুক্ত দিবস পালিত

Icon

মোহাম্মদ আব্দুল মাজিদ , নাসিরনগর

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

নাসিরনগরে হানাদার মুক্ত দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও পরে নাসিরনগর উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধাদের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রাফিজ মিয়া, বীর মুক্তিযুদ্ধো মোহাম্মদ  নুরুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ রমজান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন তুহিন, নাসিরনগর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আব্দুস সহিদ,  সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা গোলাম মোহাম্মদ।

১৯৭১ সালের এই দিনে নাসিরনগর থানা অভ্যন্তরে পাকিস্তানি পতাকা নামিয়ে আকাশে উড়িয়েছিল লাল সবুজের পতাকা। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার কুলিকুন্ডা, ফুলপুর, নুরপুর, নিছিন্তপুর, তিলপাড়া, শিংহগ্রাম গ্রামবাসীর উপর নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা ৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে হানাদার মুক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App