×

সারাদেশ

মেঘনায় ৫ বছরে দেড় শতাধিক জেলে নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ১০:১৬ পিএম

মেঘনায় ৫ বছরে দেড় শতাধিক জেলে নিখোঁজ

ছবি: মো. কামাল হোসেন

নিখোজ হওয়া জেলেদের বেশির ভাগ পরিবার কাটাচ্ছে মানবেতর জীবন। দু:চিন্তায় দিন কাটায় জেলে পরিবারের সদস্যরা। স্বজনদের দাবি, এতদিনেও খোঁজ দিতে পারেনি প্রশাসন। পাননি কোন ক্ষতিপূরণ। তবে জেলেদের সঠিক কোন তথ্য না থাকলেও বিষয়টি খতিয়ে দেখে তালিকা তৈরির কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। গেল ৫ বছরে প্রায় দেড় শতাধিক জেলে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুরের রামগতির সোনালী গ্রামের আমির হোসেন। একটি জরাজীর্ণ ঘরের মধ্যে ছেলে শরীফ হোসেনের ছবি নিয়ে কাঁদছে। পরিবারের ১৮ সদস্যকে হারিয়ে পরিবারের অন্য সদস্যরাও পাগল প্রায়। কি করবে, কোথায় যাবে। এখন পর্যন্ত সরকারিভাবে কোন সহায়তা পাননি।

আমির হোসেন জানান, পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়েছে মেঘনায়। ২০১৮ সালের ২১ জুলাই মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাসহ নিখোঁজ হন তারা। এক সঙ্গে এতজন উপার্জনক্ষমকে হারিয়ে দুবছরেও উঠে দাঁড়াতে পারেননি।

এদিকে ২০১৯ সালের ৩ মার্চ মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন একই এলাকার আলমগীর মাঝি। স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে অনাহারে দিন কাটান স্ত্রী লাকি বেগম। একই অবস্থায় সদর উপজেলার চররমনী মোহন এলাকার মেজর আলী ও আবুল কাশেমসহ শতাধিক জেলে নিখোঁজ। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলো হারাচ্ছে স্বজন। জেলের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রাকৃতিক দুযোর্গে মারা যাওয়া জেলেদের ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী আবদুল গনি, হুমায়ন কবির,জসিম উদ্দিন, মোসলেহ উদ্দিন ও পারভেজ খাঁনসহ অনেকেই জানান, জীবিকার টানে প্রাকৃতিক দুযোর্গের মধ্যে মাছ শিকার গিয়ে প্রতিবছর নিখোঁজ হন একের পর এক জেলে।

জেলা মৎস্যজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ ছৈয়াল জানান, গেল পাঁচ বছরে নিখোঁজ জেলের সংখ্যা দেড়শতরেও বেশি। পরিবারগুলো এখনো প্রিয়জনের অপেক্ষায় আছে।

রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন জানান, নিখোঁজদের কোনো তথ্য। তবে তালিকা তৈরি কাজ শুরু হবে। তালিকা পেলে দেয়া হবে ক্ষতিপূরণ।

মৎস্য কর্মকর্তাদের হিসাবে, জেলার সদর, রামগতি, কমলনগর ও রায়পুর মিলিয়ে মোট জেলের সংখ্যা ৫২ হাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App