×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫)। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং হাইচ গাড়ি তিনটি থানায় নেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App