×

সারাদেশ

ঘন কুয়াশায় তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম

ঘন কুয়াশায় তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মধ্য রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুট ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে ছোট-বড় ৪টি ফেরি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্য রাতে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে এখনো মাঝ নদীতে আটকে পড়ে আছে ছোট-বড় ৪টি ফেরি।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানায়, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App