×

সারাদেশ

হাতকড়াসহ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেন নেতাকর্মীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

হাতকড়াসহ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেন নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর হাতকড়াসহ এক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছেন। অভিযোগ উঠেছে, তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকামতলার জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।

হাতকড়াসহ পলাতক আসামি হলেন ফারুক হোসেন। তিনি শিবগঞ্জের জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও মোকামতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফারুক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।

শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ফারুককে হাতকড়া পরানো হলে স্থানীয় ৪০০ থেকে ৫০০ মানুষ তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়।

পলাতক ফারুককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App