×

সারাদেশ

আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজী মো. ইকবাল নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে বন্দর থানায় দুটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।

জানা গেছে, হাজী ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ও ইপিজেডসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে যুবলীগ কর্মী মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলারও প্রধান আসামি তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App