×

সারাদেশ

আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম

আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নাটোরের ৭টি থানায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের প্রায় ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জুলাই-আগস্টের পর হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলার ৭টি থানা এলাকায় পুলিশ একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই ৩১ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে নাটোর সদরের ৯ জন, বড়াইগ্রামের ৯, নলডাঙ্গার ১, বাগাতিপাড়ার ১, লালপুরের ৪, গুরুদাসপুরের ৪ ও সিংড়ার ৩ জন রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কথা কেউ জানেন না। বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App