×

সারাদেশ

গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ এএম

গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় ওই তুলার গুদামটিতে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানিয়েছেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে লাগা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তিতে অবগত করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


আরো পড়ুন: ড্রামট্রাক চাপায় নারীর মৃত্যু, ট্রাকে আগুন দিলো ক্ষুব্ধ জনতা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App