×

সারাদেশ

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌর এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) এ অভিযান চালানো হয়।

এসময় পৌর এলাকার ক্যাপ্টেন মোড় সংলগ্ন দেওয়ান বেকারির সত্ত্বাধিকারী মো. আলতাফ হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী, ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিক আতিকুর রহমানকে একই অপরাধের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। ভোরের কাগজ প্রতিনিধিকে মুঠোফোনে তিনি জানান, এরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App