×

সারাদেশ

এবার চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

এবার চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এর মধ্যেই এবার চিরকুট লিখে আত্মহত্যা করলেন আরেক মুক্তিযোদ্ধা। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত আবু সাইদ সরদার নামে এক বীর মুক্তিযোদ্ধা ‘চিরকুট লিখে’ আত্মহত্যা করেছেন। ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে লিখে গেছেন। 

এই বিষয়ে ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, রবিবার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ সরদারের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় তার এক ছেলের পরিবারের সঙ্গে থাকতেন। 

ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি আত্মহত্যা করেছেন।’ 

ওসি আরো বলেন, ‘ঘটনাস্থলে আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। সেখানে লেখা হয়েছে- তিনি ক্যানসারে আক্রান্ত। অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। তবে শেষদিকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ওই চিরকুটের হাতের লেখা কয়েকজনকে দেখিয়েছি। তারা লেখাটি আবু সাঈদ সরদারের বলে শনাক্ত করেছেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন: গলায় জুতার মালা, এলাকা ছাড়লেন সেই বীর মুক্তিযোদ্ধা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App