×

সারাদেশ

ভারতে প্রবেশের সময় আটক ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ এএম

ভারতে প্রবেশের সময় আটক ৭

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় দুই মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) রাত ৮টার দিকে ধর্মঘর বিওপির নিকটবর্তী সস্তামোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে ।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুই মানব পাচারকারীসহ ৭ জন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় সীমান্ত পিলার ১৯৯৬/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানব পাচারকারীর হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত ওলি রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০) ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে হ্রদয় মিয়া (২৫)।

এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের সামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার (২৩), সিংহগ্রাম গ্রামের রাজকুমারের ছেলে রাম গোবিন্দ দাস (৩৭), রাজকুমারের ছেলে ধর্মদাস (২৩), একই গ্রামের লালমোন শাহাজীর ছেলে সুশীল শাহাজী (২০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার রাজগ্রাসাদ গ্রামের চাঁন মিয়ার ছেলে মনির (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, মোখলেছুর রহমান ও হৃদয় মিয়া তাদের ভারতে পাঠানোর জন্য ১০ হাজার টাকা করে নিয়েছিল। এর মধ্যে ঘনুরঞ্জন সরকার বেড়ানোর উদ্দেশ্যে এবং বাকিরা রাজমিস্ত্রির কাজের জন্য আগরতলা যাচ্ছিলেন।

তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন এবং ১৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App