×

সারাদেশ

তোপের মুখে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

তোপের মুখে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার তোপের মুখে পরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয়সভা চলাকালীন উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

ইউএনও বলেন, দুপুরে দিকে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা চলছিল। এ সময় স্থানীয় ছাত্র সমন্বয়কের একাংশের ছাত্র ও কিছু জনতা হলরুমে ঢুকার চেষ্টা করেন এবং বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে ঘিরে স্লোগান দিতে থাকেন। এ সময় হলরুমের বাহিরে এক প্রকারের হট্রগোল সৃষ্টি হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্র সমন্বয়কের দুজন প্রতিনিধিকে হলরুমের ভেতরে নেয়া হয়। পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে ওই চেয়ারম্যানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সেটি পুলিশ বলতে পারবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান আটকের পর থানা হেফাজতে নিয়ে পরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি ডিবি পুলিশ বলতে পারবে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আসাদুজ্জামান বলেন, জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App