×

সারাদেশ

ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ এএম

ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ওয়াজ মাহফিলে আসায় এক ভারতীয় কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ১৩ বছরের ওই কিশোরের নাম হৃদয় মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। 

খবর পেয়ে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার কাছে থাকা একটি ভারতীয় মোবাইল, একটি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘ভারতীয় ওই কিশোর বাংলাদেশে প্রবেশ করলে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছে। মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রতারণা মামলা সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App