×

সারাদেশ

পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগ নেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগ নেত্রী

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে  চকবাজার থানা পুলিশ।

আওয়ামী লীগ নেত্রী কাবেরী সাবেক রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের কন্যা। সর্বশেষ কক্সবাজার–৩ আসন এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন কাবেরী। তাছাড়া তার বড় ভাই সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন। এক পর্যায়ে পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনা হয়। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস। নাজনীন সারওয়ার কাবেরী জ্বালানি তেল ব্যবসার সঙ্গে জড়িত। তার নিজের অয়েল ট্যাংকার রয়েছে। ৫ আগস্টের ছাত্র-জনতা অভ্যুত্থানে সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা কক্সবাজারে রয়েছে। তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App