×

সারাদেশ

সীমান্তে আরেক বাংলাদেশি যুবক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

সীমান্তে আরেক বাংলাদেশি যুবক নিহত

ছবি : সংগৃহীত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি সবুজ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এ নিহতের ঘটনা ঘটে। 

নিহত সবুজ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সবুজ মিয়ার সহযোগীরা তার লাশ সীমান্তের ভারতীয় অংশ থেকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। এরপর বি‌জি‌বি ও পু‌লিশ গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্ত এলাকা থেকে লাশ‌টি উদ্ধার করে।

বি‌জি‌বি সূত্র জানায়, শুক্রবার রাতে সবুজ মিয়াসহ কয়েকজন চোরাই পথে ভারতের ভিতরে খাসিয়াদের এলাকায় চলে যান। সেখানে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা বন্দুক দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হন। তার দেহ ভারতের ভেতরে থেকে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া (১৬) নামের আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়। সে জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

আরো পড়ুন : ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

বিজিবির দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান জানান, ঘটনাটি ভারতের সীমান্ত পিলার ১২৬১ থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে ঘটেছে। বি‌জি‌বির সদস্যরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিলারের কাছে যান। তখন সবুজ মিয়ার পরিবারের সদস‍্যরা বিজিবি টহল দলকে জানান, বিকাল থেকে সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত পৌনে ১২টার দিকে সীমান্তের বাংলাদেশ অংশের ভেতরের জঙ্গলে সবুজের সহযোগীরা তার লাশ নিয়ে আসেন। পরে বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার করে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বিজিবি এ ব্যাপারে বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছে। এ ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব‍্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App