×

সারাদেশ

বৈচিত্র্যময় উদ্যোগ

জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা

জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা

বরগুনা জেলার বেতাগী উপজেলায় বিবিচিনিতে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ইকরা কুরআন শিক্ষা কেন্দ্রের সৌজন্যে "এসো কুরআনের আঙ্গিনায়" শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক লায়ন মোসলেম আলী খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আসলাম খান, সিদ্দিকুর রহমান সিকদার। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য জামাল হোসেন খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম ও আলাউদ্দীন আজাদ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইকরা কুরআন শিক্ষা কেন্দ্র, দেশান্তরকাঠী এম এ খান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শাখার ছাত্র-ছাত্রীবৃন্দ। পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সঃ), ইসলামের বিভিন্ন বিষয়ে দক্ষতা এবং ইকরা কুরআন শিক্ষা কেন্দ্রের ছাত্রদের জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০ জন প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়াও উপস্থিত অতিথিদের নিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সঃ) পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের আয়োজক জামাল হোসেন খান ও প্রধান অথিতি ও বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, এলাকার সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে খান পরিবারের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং এলাকার মানুষের কল্যাণে যে কোন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App