×

সারাদেশ

দেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়: মঈন খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

দেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়:  মঈন খান

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে এক ইসলামী সম্মেলনে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না।

তিনি বলেন, কিছু স্বার্থপর মানুষ নিজেদের দূরভিসন্ধি পূরণ করার চেষ্টা চালাচ্ছে। দেশের ভেতর ও বাইরের কিছু অপশক্তি মিথ্যা খবর তৈরি করে বিভিন্ন রকমের অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেনো আমরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে বসবাস করে যাব।

সম্মেলনে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App