×

সারাদেশ

দু'পক্ষের দ্বন্দ্বে ব্যবসায়ী খুন, আটক ২

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

দু'পক্ষের দ্বন্দ্বে ব্যবসায়ী খুন, আটক ২

ছবি : সংগৃহীত

শেরপুরে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো,তোরাব আলীর ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌরশহরের দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল এলাকার আব্দুস সামাদের ছেলে সুদখোর ফরিদের কাছ থেকে সুদে কিছু ঋণ গ্রহণ করেন একই এলাকার রিকশা চালক তারা মিয়া। জানা যায়, তারা মিয়া সঠিক সময়ে সুদের টাকা দিতে না পারায়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে সুদখোর শেখ ফরিদ, আলম ও রবিউল ঋণগ্রহীতা তারা মিয়াকে আটকিয়ে সুদের টাকা দাবি করেন। এ সময় দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। দেলোয়ার দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গেলে সুদখোরদের অস্ত্রের আঘাতে দেলোয়ারসহ ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নিহত দেলোয়ারের ভাই ভোলু মিয়া বাদী হয়ে ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। 

আরো পড়ুন : অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। এ ঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App