×

সারাদেশ

জমে ওঠেছে ফাইল্যা মেলা

Icon

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

জমে ওঠেছে ফাইল্যা মেলা

ছবি: ভোরের কাগজ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার এতিহ্যবাহী শাহসুফী হযরত ফাঁলুচান চিশতী ওরফে ফাইল্যা মেলা জমে ওঠেছে। প্রতিবছর বাংলা সনের পৌষ পূর্ণিমা অনুসারে দাড়িয়াপুর গ্রামে এ মেলার আয়োজন করা হয়। এ বছর মেলাটির ৭৬তম আসর শুরু হয়।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত থেকেই গ্রামীণ ঐতিহ্যবাহী ফাইল্যা মেলার কার্যক্রম শুরু হয়। এলাকাবাসীর দাবি, সব শ্রেণি-পেশার মানুষের জন্য এ মেলা মানেই আনন্দ-উল্লাস ও আনন্দে মেতে ওঠার দিন। ১৫ দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে ঘোষণা থাকলেও এটি চলে মাসব্যাপী। এ মেলা দিনক্ষণ ঠিক হওয়ার আগেই গ্রামের প্রায় সবার বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। 

এ মেলার মাধ্যমে বাঙালির পুরোনো সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যের দেখা মিলে। এলাকার প্রবীণ ব্যক্তি মো. জোয়াহেরুল ইসলাম মিয়াচাঁন সঙ্গে কথা হলে জানান, শত বছর পূর্বে বাসাইলের দেউলি গ্রাম থেকে হযরত ইয়াসিন আলীর অনুসারী ফাঁলু চান নামে এক ব্যক্তি বর্তমান মাজার স্থলে এসে বসবাস শুরু করেন। মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয়। এটি মানুষের কাছে ফাইল্যা মেলা নামে সর্বাধিক পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ 'মানত' নিয়ে আসে। মোট কথা এটি সবধর্মের মানুষের মিলনমেলার স্থানে পরিণত হয়। 

মেলা উপলক্ষে শিশু-কিশোরদের জন্য হরেক আয়োজন করা হয়। নানা রকমের দোকানের পসরা সাজানো থাকে। এ মেলার বিশেষ আয়োজন বিভিন্ন চিনির তৈরি (কদমা) বাতাসা, জিলাপি ইত্যাদি।

উল্লেখ্য ফাইল্যা মেলায় ২০০৩ সালের ১৭ জানুয়ারি দুর্বৃত্তের দুটি বোমা হামলায় ৮জন নিহতের ঘটনা ঘটে। মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন ভোরের কাগজের প্রতিনিধিকে জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কমিটির স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। মেলা সম্পূর্ণ সিসিটিভির আওতায় নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App