×

সারাদেশ

সারদায় কনস্টেবলদের স্থগিত সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

সারদায় কনস্টেবলদের স্থগিত সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। এদিন ১৬৭ তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ৩৩৪ জনকে পাসিং আউট দেয়া হবে।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত বছর ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদর প্রক্ষিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৩ জানুয়ারি অজ্ঞাত কারণে আটজনকে একাডেমি থেকে বের করে দেয়া হয়। পরে ১২ জানুয়ারি সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, রবিবার সকাল ৯টায় সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে সমাপনী অনুষ্ঠান শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা।

এছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করবেন।

এ বিষয়ে অ্যাকাডেমির পুলিশ সুপার বেসিক (ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন বলেন, রবিবার একাডেমিতে প্রশিক্ষণরত ৩৩৪ জন কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতেও এসেছিলেন। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এ অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। পরে সেটিও স্থগিত করা হয়েছে।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন এসআই ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরমধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮, ১৮ নভেম্বর ৩ এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App