×

সারাদেশ

কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

ছবি : ভোরের কাগজ

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন মল্লিক (৩২) জহিরুল ইসলাম (২২)।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।

ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

আরো পড়ুন : সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

এদিকে এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

খাল খনন করে নগরবাসীকে বন্যামুক্ত করা হবে

ত্রাণমন্ত্রী খাল খনন করে নগরবাসীকে বন্যামুক্ত করা হবে

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App