×

সারাদেশ

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ছবি : সংগৃহীত

নাটোরের লালপুলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২ আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সেকলিচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

লালপুর থানা ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে’। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App