×

সারাদেশ

মধ্যনগরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

মধ্যনগরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আজিম মাহমুদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা সদর থেকে ধর্মপাশা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, আজিম মাহমুদ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনের ভাতিজা। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পরপরই গা ঢাকা দিয়েছিলেন তিনি।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্মপাশা সদর এলাকা থেকে আটক করা হয় তাকে। আটক করার পরে ধর্মপাশা থানা পুলিশ তাকে মধ্যনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সজিব রহমান। তিনি জানান, বিশম্ভরপুর থানার একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App