×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠককে পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠককে পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সংগঠক ইব্রাহিম রহমানকে (২১) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে পৌর যুবলীগ সভাপতির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম রহমান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে।

হামলাকারীরা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখা নেতা শাকিল হোসেন (২২) ওরফে পাতি শাকিল, রিফাত হোসেন (২৩) ও তাদের সহযোগী কয়েকজন।

ইব্রাহিম জানান, রাত ৯টায় বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট এলাকায় চা খেতে যান তিনি। এসময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার ওপর হামলা চালায়। 

এক পর্যায়ে শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে। এ সময় দোকানিরা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয়। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App