×

সারাদেশ

নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেতে মিললো ব্যবসায়ীর লাশ

Icon

কাগজ প্রতিবেদক, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেতে মিললো ব্যবসায়ীর লাশ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে পারভেজ নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের খলিফা বাড়ি সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভেজ পার্শ্ববর্তী শাকচর ইউনিয়নের আবদুল খালেক মাওলানা বাড়ির খোকনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি রাত ১১টার পর বাড়ির সামনে নিজের মিষ্টি দোকান বন্ধ করার পর থেকে নিখোঁজ হন পারভেজ।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার রাতে চররুহিতা গ্রামের একটি ধান ক্ষেতে মাথায় মাফলার পেঁচানো অবস্থায় পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে নিহতের স্বজনরা জানান, পরভেজ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তার কোনো শত্রু নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানান স্বজনরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ বলেন, পরিবারের পক্ষ থেকে ৩১ জানুয়ারি সদর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার রাতে চররুহিতা একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App