×

সারাদেশ

আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেভিল হান্ট অপারেশনে রংপুর আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রংপুরের সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভিন্ন জগৎ এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আরপিএমপি কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানিয়েছেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App