×

সারাদেশ

গৃহবধূকে গুলি করে হত্যা: আসামি ধরতে থানা ঘেরাও, আল্টিমেটাম

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

গৃহবধূকে গুলি করে হত্যা: আসামি ধরতে থানা ঘেরাও, আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বদ্বের জেরে প্রতিপক্ষের হামলায় শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই মামলার প্রধান আসামি জেলা যুবদলের সদস্য সোহেল ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করেছেন স্বজন ও এলাকাবাসী। এসময় বিভিন্ন ফ্যাস্টুন ও ব্যানার হাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভা মাঠে এ মানববন্ধন হয়। পরে পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি রায়পুরা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুরা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে থানার অফিসার ইনচার্জের (ওসি) সামনে আসামি গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ জনতা। 

মানববন্ধনে নিহতের স্বামী ও স্বজনরা বলেন, শান্তা ইসলাম ২ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। গোষ্ঠীগত দ্বদ্বের জেরে তাকে সন্ত্রাসী সোহেল বাহিনীর সদস্যরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। 

অন্যদিকে, শান্তা হত্যার কয়েক ঘণ্টা না যেতেই হত্যাকারীরা ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খানের বাড়ি থেকে একটি গরু লুট করে ভুরিভোজ করেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। 

মামলার বাদী ও নিহতের বাবা আহসান উল্লাহ বলেন, সোহেল ও তার বাহিনীর সদস্যরা বাড়িঘর লুটপাট করে অন্ত:সত্ত্বা মেয়ে শান্তাকে গুলি করে হত্যা করেছে। শান্তা বিএ অনার্স পাস করেছে। কিছুদিন পরই তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। তাকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার চাই। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শান্তাকে হত্যা করেছে সোহেল। তাকে গ্রেপ্তার করতে পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া রায়পুরা থানার ১০ জন এসআই এবং ৬ জন এএসআইদের নিয়ে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন পুলিশের এই কর্মকর্তা। 

তিনি বলেন, দুর্গম চর এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য। সারাদেশে অপারেশ ডেভিল হান্টের আওতায় বিশেষ অভিযান চলছে। চর এলাকায় যৌথ অভিযানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হচ্ছে। সর্বশেষ র‌্যাব আমাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার জন্য রাজি হয়েছে। 

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি জুমার নামাজের পর রায়পুরার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ও গোষ্ঠীগত দ্বদ্বে প্রতিপক্ষের অতর্কিত হামলার সময় গুলিতে নিহত হন শান্তা ইসলাম। তিনি ওই এলাকার শাকিল খানের স্ত্রী। ঘটনার একদিন পর জেলা যুবদল সদস্য ও শ্রীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়াকে প্রধান করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আহসান উল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App