×

সারাদেশ

বন্যহাতির আক্রমণে একঘণ্টার ব্যবধানে ২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৭:৫০ এএম

বন্যহাতির আক্রমণে একঘণ্টার ব্যবধানে ২ জনের মৃত্যু

বন্যহাতি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে দরবেশ তলা ও গজনী অবকাশ এলাকায় একঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজনের নাম আকাশ (৩৮), তিনি ভ্যানচালক, অপরজন ফিলিপ হাজি দং (৪০) নামে এক উপজাতি দিনমজুর।

ঘটনাটি ঘটেছে ২০ মে মঙ্গলবার রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে। একঘণ্টার ব্যবধানে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দুজনে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন বিভাগ ও নিহতের স্বজনরা জানান, গান্ধীগাঁও এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র তিন সন্তানের জনক ভ্যানচালক আকাশ মিয়া প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে দরবেশতলা এলাকায় আসলে বন্যহাতির দল তাকে ঘিরে ধরে, এ সময় তাকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে।

ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইগাতি সদর থানার ওসি আলামিন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ওই ভ্যানচালক বাড়ি ফেরার পথে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন।

এক ঘণ্টার ব্যবধানে ওই হাতির দল উপজাতি দিনমজুর ফিলিপকে নির্মমভাবে পা দিয়ে পিষে হত্যা করেছে।

উল্লেখ, গত এক সপ্তাহ ধরে গান্ধীগাঁও ও গজনী এলাকার আশেপাশে প্রায় ৪০টির বেশি হাতির একটি পাল অবস্থান করছে। এ বিষয়ে বন বিভাগ সবাইকে সতর্ক করলেও এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App