×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্থগিত

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৬:০৬ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্থগিত

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

বৈরী আবহাওয়ার কারণে এদিন সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা। তাই দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বৈরি আবহাওয়ার কারণে সকালে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। এখন পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ফেরিও বন্ধ করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App