×

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা কারাগারে কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টায় কারাগারের অভ্যন্তর এবং কারা এলাকায় কীটনাশক ছিটানো হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এই কার্যক্রমে কারাগারের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্য এবং উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান, জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. জাবেদ খান, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া, উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ বাশির প্রমুখ উপস্থিত ছিলেন।

জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, বন্দিদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App