×

সারাদেশ

ধানের শীষে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান ড. মোশাররফের

Icon

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) থেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

ধানের শীষে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান ড. মোশাররফের

ছবি: সংগৃহীত

দেশ ও জাতির স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-২ (দাউদকান্দি-মেঘনা) আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন একটি উপজেলা কীভাবে সৃষ্টি হয়েছে সেটি বুঝতে হলে এলাকাবাসীকে নিজের কাছেই প্রশ্ন করতে হবে। উপজেলা পরিষদে গেলে সেখানে তাঁর এবং এম কে আনোয়ারের নাম লেখা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের স্পষ্ট লক্ষ্য না থাকলে দাউদকান্দি ও হোমনা উপজেলার কিছু অংশ নিয়ে নতুন উপজেলা গঠন করা হতো না।

তিনি আরও বলেন, একসময় তিনি টানা নয় দিন লাইফ সাপোর্টে ছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর বেঁচে থাকবেন না। কিন্তু এলাকাবাসীর দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। তাছাড়া তিনি নিজে মনোনয়ন চাননি; বরং দল থেকেই তাঁকে প্রয়োজন বলে নির্বাচনে আসতে বলা হয়েছে।

‎এ সময় উপস্থিত ছিলেন, কুৃমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান আক্তার, সদস্য সালাউদ্দিন সরকার, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সী, সদস্য সচিব আজহারুল হক শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব আব্দুল হান্নান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনসভাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নেতৃত্বে মিছিল আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App