×

সারাদেশ

কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Icon

মসিউর ফিরোজ ,সাতক্ষীরা থেকে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৬০৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী এসব সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন।

সকাল থেকেই সাতক্ষীরা ৭ টি উপজেলায়, উপজেলা পরিষদ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স ও সিলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা  অর্নব দত্ত জানান, নির্বাচনী সরঞ্জামাদি সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় আছেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App