×

সারাদেশ

জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি, গ্রেপ্তার ৩

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ এএম

জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মধ্যে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোর ফটোকপি করা হচ্ছে এবং পরে তা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা দোকানটিতে অভিযান চালান। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ফটোকপি করা ব্যালট পেপার জব্দ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে দোকান মালিক নির্মল চন্দ্র সরকার জানান, তিনি মোট ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি করেছেন। এরপর তাকে এবং তার দুই কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থীর কর্মী দাবি করেন, ভোটাররা যেন ভোট দেওয়ার সময় ভুল না করেন বা ব্যালট নষ্ট না হয়, সে উদ্দেশ্যে নমুনা হিসেবে ফটোকপি বিতরণ করা হচ্ছিল। তাদের মতে, এতে দোকান মালিকের সরাসরি দায় থাকার কথা নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে নির্বাচনকালীন স্পর্শকাতর অপরাধ হিসেবে বিবেচনা করছে।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App