×

সারাদেশ

নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছর বয়সি দাদা শাহজাহান মোল্লা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি তার ভোট দেন। এ ঘটনায় ভোটকেন্দ্রে সবার মধ্যে আলোচনার সৃষ্টি হয়। 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লা। বয়সের ভারে নুয়ে গেছেন তিনি। কোনোরকমে বসতে পারলেও দাঁড়াতে বা হাঁটতে হয় অন্যের সহায়তায়। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না বেশ কয়েক বছর। তিনি আজ ভোটের দিন সকালে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

দাদার এমন আবদারে তাকে কোলে করে উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে হাজির হন নাতি স্বাধীন ও দুলাল। শাহজাহান মোল্লা বলেন, জীবনের শেষ সময়ে নাতিদের কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

নাতি স্বাধীন বলেন, ভোট উৎসবের খবর শুনে ঘরে শুয়ে থাকা অসুস্থ দাদা শাহজাহান ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তার দাদাকে নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যান এবং কোলে তোলে নিয়ে ভোট প্রদান করেন।স্থানীয় সংবাদ কভারেজ

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App