×

সারাদেশ

নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন বাবর

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন বাবর

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ছবি:সংগৃহীত

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে গান গেয়ে ও স্লোগানে স্লোগানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পুনরায় বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি জানান। লুৎফুজ্জামান বাবর এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচনের পর বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিগত সময়ে সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। তাই এবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তাকে দেখতে চান। বিএনপির প্রতি এমন দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীসহ নেত্রকোনার মানুষ।

এ বিষয়ে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, লুৎফুজ্জামান বাবর ভাই ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন। তিনি একজন সৎ ও নীতিবান মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্রান্তিলগ্নে অসামান্য ভূমিকা রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাকে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক এটাই নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীবাসীর দাবি। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দেশের কল্যাণের জন্য তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। আমরা নেত্রকোনাবাসী এই দাবি জানাই। এতে দেশের মানুষ নিরাপদে থাকবে। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App