×

সারাদেশ

প্রশাসনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া বিএনপি প্রার্থীর একগাদা অভিযোগ

Icon

হাফিজুল ইসলাম স্বপন,ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

প্রশাসনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া বিএনপি প্রার্থীর একগাদা অভিযোগ

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিং- ৬ (ফুলবাড়িয়া) আসনে বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোটের দিন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী আখতারুল আলম ফারুক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করে বলেন, বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোটের দিন আইনশৃঙ্খলাবাহিনী আছিম পাটুলী, রাধাকানাই, ভবানীপুরের কান্দানিয়া, এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভোট কেন্দ্রে গুলোতে ভয়ভীতি দেখানো ও বিএনপির কর্মী সমর্থকদের অহেতুক ভাবে মারপিট করা হয়।  অভিযোগ করা হলেও স্থানীয় প্রশাসন কোন কর্ণপাত না করে  অসহযোগীতা ও পক্ষপাতমূলক আচরণ করেন। আখতারুল আলম ফারুক আরো  বলেন, আমার নিজ কেন্দ্র আছিম বাঁশদি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকেল ৪ টার আগে ভোট সম্পন্ন করা হয়, কিন্তু ভোট গণনা শেষে রাত ৯ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। 

ফুলবাড়িয়া আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা ফুটবল প্রতীকে ৫২ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন। ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন ঘোড়া প্রতীকে ৫১ হাজার ২৩৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক ধানের শীষ প্রতীকে ৪৮ হাজার ৯৯৪ ভোট ও ইসলামী আন্দোলন মনোনীত মুফতী নূরে আলম সিদ্দিকী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৩৮ ভোট পেয়েছেন।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App