×

সারাদেশ

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবী

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবী

ছবি: প্রতিনিধি

প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সদ্য নির্বাচিত সরকার গঠনে মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী জানিয়েছে এলাকাবাসী। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পরাজয়ের পরও কর্মী-সমর্থক ও স্থানীয়দের একাংশে এ দাবী বেশ জোড়ালো হয়ে উঠেছে। ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতেও।

স্থানীয়রা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার অনধিক এক-দশমাংশ সদস্য সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে (টেকনোক্র্যাট) সরকারের নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। যা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

তাঁরা বলেন, ‘একজন দক্ষ প্রকৌশলী হিসেবে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আধুনিক অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর পরিকল্পনা ও শিল্পায়নে অবদান রাখার সক্ষমতা তিনি রাখেন। উত্তরাঞ্চলের জেলা হিসেবে নীলফামারী দীর্ঘদিন ধরেই শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা করে আসছে। উত্তরা ইপিজেড কেন্দ্রিক শিল্প সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন দ্রুততার সাথেই করতে পারবেন তিনি’। 

প্রসঙ্গত:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জামায়াত মনোনীত প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। 

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর, ”হেরে যায়নি তুহিন, হেরেছে নীলফামারী উন্নয়নের স্বপ্ন” শীর্ষক একটি ফেইসবুক পোষ্ট করেন প্রকৌশলী শাহরিন ইসলাম। ফেইসবুক পোষ্টে তিনি লিখেছেন,"হেরে যায়নি তুহিন, হেরেছে নীলফামারীর উন্নয়নের স্বপ্ন। আমি হিন্দু ধর্মালম্বী এবং দল-মত নির্বিশেষে সমর্থনকারী ভাইবোনদের কাছে চিরকৃতজ্ঞ—অল্প সময়ের মধ্যেই যেভাবে আমাকে আপন করে নিয়েছেন ও সমর্থন দিয়েছেন, তা কখনো ভোলার নয়। আপনারা নির্ভয়ে থাকবেন, আমি পাশে আছি এবং ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো।" 

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এঁর আবেগঘন ফেইসবুকের এই পোষ্ট মুহুর্তেই ভাইরাল হয়। পোষ্টটি ব্যাপক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে আসে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর নাম। জোড়ালো হতে থাকে সরকারের মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App