×

সারাদেশ

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি

এবিএম মোশাররফ হোসেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলাপাড়া নাগরিক সমাজের আয়োজনে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন। এসময় নাগরিক সমাজের সদস্য ইয়াকুব খান, তানজিল জামান জয় ও জলিল খান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সুজন বলেন, ক্ষমতায় না থেকেও অবহেলিত কলাপাড়া ও রাঙ্গাবালীর ব্যাপক উন্নয়ন করেছেন এবিএম মোশাররফ হোসেন। এছাড়া তিনি সংসদ সদস্য হয়ে মন্ত্রি পরিষদে নিযুক্ত হবেন এবং এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশায় সাধারন মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই অবহেলিত এ জনপদের উন্নয়নে তাকে মন্ত্রী পরিষদে নিযুক্ত করার জোড় দাবি জানান।

জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম  ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App