×

সারাদেশ

মুরাদনগরের ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

মুরাদনগরের ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাপিতলা ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুরগামী সড়ক থেকে ইয়াছমিন আক্তার (৩৪) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি আকবপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়।

স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মতিউর রহমানকে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। এ ঘটনায় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App