×

সারাদেশ

ফুলবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

Icon

হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

ফুলবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ফুলবাড়িয়া পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় একটি ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিক হানিফ মিয়া (৬০)  মৃত্যু হয়েছে। অপরটি সিএনজি চালানো শিখানোর সময় মজনু মিয়া (৩০) এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল সড়কে ইনছান মুন্সির তিনতলা ভবনের নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুর নদীর পাড় গ্রামের ইমান আলী ছেলে। তিনি নির্মাণ শ্রমিক সর্দার। ভবনের একেবারে উত্তর পাশ ঘেঁষে বয়েগেছে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের খোলা তারের লাইন। মারত্মক ঝুঁকি নিয়ে তৃতীয় তলার ছাদের প্যারাপেট গাঁথুনি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রমিক সর্দার হানিফ মিয়ার।

স্থানীয়দের অভিযোগ, ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের লাইন থাকলে ভবন মালিক নিরাপত্তার কোন ব্যবস্থা নেয়নি, ঝুঁকি নিয়ে শ্রমিকরা কাজ করেছেন। মালিক পক্ষের এক ধরনের অবহেলার কারনেই মৃত্যু হয়েছে।

নিহতের ছেলে মামুন বলেন, বিদ্যুৎতের তারের কারণে ছাদের ঝুঁকিপূর্ণ কাজটুকু করতে চায়নি, তারপরও মালিক পক্ষ তাগাদা দিয়ে কাজ করানো হয়েছে বলে অন্য শ্রমিকরা জানিয়েছেন।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়িয়ায়   সিএনজি চালানো শিখাতে গিয়ে ছেলের মৃত্যু বাবা আহত 

ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট ডাঙ্গাচরা এলাকায় সিএনজি চালানো শিখাতে গিয়ে  সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হয়েছে বাবা গুরুতর আহত।

আজ বিকালে ডাঙ্গাচরা এলাকায় বাবা সুলতান আলী ছেলে মজনু মিয়া (৩০) কে সড়কে সিএনজি চালানোর শিখাচ্ছিলেন এমন সময়  সামনের দিক থেকে আসা একটি অটোগাড়ি মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছেলের মৃত্যু হয়। বাবা গুরুতর আহত হয়। দু’জনক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছেলেকে মৃত্যু ঘোষণা করে, গুরুতর আহত বাবাকে ভর্তি করেন।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ছেলে সিএনজি চালানো শেখানোর সময় সড়ক দুর্ঘনায় ছেলের মৃত্যু হয়েছে, বাবা গুরুতর আহত হয়।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App