×

সারাদেশ

মন্ত্রী হিসেবে ডাক পেলেন মামা-ভাগ্নে

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

মন্ত্রী হিসেবে ডাক পেলেন মামা-ভাগ্নে

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেয়েছেন সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য, তারা সম্পর্কে মামা ও ভাগ্নে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানে থাকতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে তাদের।

তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত।

এদিকে, আজ সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। পরে সংসদীয় কমিটির সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচন করা হয়।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App