×

সারাদেশ

কুষ্টিয়ায় দুই যুবদল নেতা বহিষ্কার

Icon

নুুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম

কুষ্টিয়ায় দুই যুবদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো.জাকারিয়া আনসার মিলন,কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল কর্মী মো.হানিফ কবিরাজ। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত এই বহিষ্কার আদেশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারনে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে  আরও জানানো হয়, বৃহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বহিস্কৃত ওই নেতার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়। ইতিমধ্যে বহিস্কারাদেশ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App