×

সারাদেশ

সমুদ্রে ইঞ্জিন বিকল: ভাসমান ৯ জেলেকে জীবিত উদ্ধার

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার (দক্ষিণ) থেকে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

সমুদ্রে ইঞ্জিন বিকল: ভাসমান ৯ জেলেকে জীবিত উদ্ধার

ছবি: কাগজ প্রতিবেদক

সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে  ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত (১৬ ফেব্রুয়ারি)  সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে  বিষয়টি অবগত হয়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড জাহাজ "জয় বাংলা  " তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাঝিমাল্লা  হচ্ছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ 

ডেইল পাড়ার কাদের হোসেন"র ছেলে মোঃ আলম, ঠাণ্ডা মিয়ার ছেলে ইসমাইল, মোঃ শাহমিয়ার ছেলে নূর আলম, শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুস সালাম"র ছেলে নূর মোহাম্মদ, মো: হোসেন"র ছেলে হেলাল উদ্দিন, জাফর আলম"র ছেলে মজিবুর রহমান, বসির আহমেদ"র ছেলে জাহির আহমেদ, মোঃ কাশিম"র ছেলে রশিদ আহমেদ ও টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার হাফেজ রহমতউল্লাহ"র ছেলে ইসমাইল।

উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App