×

সারাদেশ

আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, ওমর ফারুক সাধারন সম্পাদক

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, ওমর ফারুক সাধারন সম্পাদক

ছবি:কাগজ প্রতিবেদক

নওগাঁর আত্রাই থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বৈকাল সারে ৪ ঘটিকায় বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম) মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

​দৈনিক ইত্তেফাক এর আত্রাই উপজেলা প্রতিনিধি প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সকল সদস্যের সম্মতিক্রমে এতে দৈনিক নয়াদিগন্ত-এর আত্রাই উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন সভাপতি এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সানশাইন-এর আত্রাই উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্যদের মধ্যে, ​সিনিয়র সহ-সভাপতি: মো. মুজাহিদ খান (প্রতিনিধি, দৈনিক আমার দেশ), 

​কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু (প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), ​কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক (প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ)।

​নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন, তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আত্রাই থানা প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য।

নবনির্বাচিত ​সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে আমরা একে অপরের পাশে থাকব এবং আত্রাইয়ের সাংবাদিকতার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করব।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App